মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের মাটিতে হলুদের হাসি

সরিষার ক্ষেত। ছবি : কালবেলা
সরিষার ক্ষেত। ছবি : কালবেলা

দেশে এখন পুরোদস্তুর শীতকাল। এ সময়ে উঁচু-নিচু পাহাড় পেরিয়ে বিস্তীর্ণ ফসলের মাঠে ঝলমলে রোদে সরিষা ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। মাঠে মাঠে হলুদ সরিষা ফুলের সমারোহ আর মৌমাছির মধু সংগ্রহের জন্য দারুণ তাগিদ। তাদের গুঞ্জনে মুখরিত সরিষার বিস্তৃত মাঠ। প্রতিটি সরিষার দানায় দুলছে কৃষকের রঙিন স্বপ্ন। হলুদের মাঠে কৃষকের ছোট ছোট অপূর্ণ শখ খেলা করছে এখন। এমন চোখজুড়ানো দৃশ্যের অবতারণা খাগড়াছড়ি মাটিরাঙ্গায়। গোমতী ইউনিয়নের বান্দরছড়ায়। একই সাথে দূর থেকে ভেসে আসছে সরিষা ফুলের মিষ্টি গন্ধ। মধু সংগ্রহে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছির দল। তাদের গুনগুন সুরে বিমোহিত চারদিক। মাঠজুড়ে সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বিভিন্ন ধাপে প্রায় ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে। তা ছাড়াও ফসল ভালো হওয়ায় ব্যক্তি উদ্যোগে সরিষার আবাদ করেছেন অনেকে।

উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, গত বছর ৩৩ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয় ১৫০ হেক্টর জমিতে। এ বছর ৬০ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ২৫৫ হেক্টর জমিতে। গত বছর ফলন হয় হেক্টরপ্রতি ১.৫৮ টন। এ বছর সম্ভব্য ফলন বেড়ে হেক্টর প্রতি ১.৬০ টন সরিষা সংগ্রহের আশা করা হচ্ছে।

সরিষা মাঠ ঘুরে দেখা যায়, কিছুদিন বাদেই ঘরে উঠবে সরিষা। বছরখানেক আগেও পানি সংকটসহ নানা কারণে বোরো ধান কাটার পর দীর্ঘ সময় পড়ে থাকত পাহাড়ি অঞ্চলের এসব জমি। তবে এখন পড়ে থাকা সেসব জমিতে এখন চাষ হচ্ছে দেশি-বিদেশি নানা জাতের সরিষা।

উপজেলার গোমতী ইউনিয়নের বান্দরছড়ায় আড়াই একর জমিতে সরিষার আবাদ করেছেন কৃষক মোশারফ হোসেন এবং শাহেদ। তারা বলেন, গতবার অল্প পরিসরে সরিষার চাষ করি ফলন ভালো হওয়ায় এবার বেশি জমিতে আবাদ করেছি। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি সরিষা পাওয়া যাবে বলে তারা আশা প্রকাশ করেন। মাটিরাঙ্গা উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ সারসহ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে। আমি আশা করি, খুব দ্রুতই এ উপজেলালায় সরিষা আবাদের বিল্পব ঘটবে কৃষক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি ভোজ্যতেলের চাহিদা মিটিয়ে দেশের অন্যত্র সরবরাহ করতে পারবে।

মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী বলেন, সবজি খাওয়ার পাশাপাশি মসলা, ভোজ্যতেল, গবাদি পশুর খাদ্য ও জমির সার হিসেবেও ব্যবহৃত হয় সরিষা। বহুবিধ ব্যবহারযোগ্য এই শস্যের আবাদের খরচ নামমাত্র। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন হয় বাম্পার, হাটে মেলে ভালো দাম। তাই, বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করতে আমরা কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছি। পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন জাতের সরিষা বীজ ও সার কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ ছাড়াও আমরা কৃষকদের পরামর্শসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতি করলে কাউকে ক্ষমা করা হবে না: সমাজকল্যাণমন্ত্রী 

পুকুরে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

পাকিস্তানের কোস্ট গার্ড ক্যাম্পে আত্মঘাতী হামলা, নিহত ৩০  

আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌র হাফিজ উদ্দিনের বৈঠক

জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও রাজনীতিতে অংশগ্রহণ সীমিত

প্রথম সম্মানীর টাকায় বৃদ্ধাকে ঘর উপহার দিলেন এমপি সালমান ওমর

শিক্ষামন্ত্রীর নির্দেশে পরীক্ষায় ফেরার সুযোগ পেলেন সেই ৮ শিক্ষার্থী

ব্রাজিল শিবিরে মহা দুঃসংবাদ, ছিটকে গেলেন বড় তারকা

মায়ের ওপর হামলা-মানসিক নির্যাতন, কারাগারে ছেলে

ভিডিও ভাইরাল / ‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’— ‘ভুল’ বোঝার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

১০

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

১১

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

১২

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

১৩

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

১৪

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

১৫

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

১৬

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

১৮

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

১৯

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

২০
X