বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ইলেকট্রিক ট্রেন প্রকল্প বাস্তবায়নে চীন-কোরিয়ার আগ্রহ প্রকাশ

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ও চীনের দুটি সংস্থার প্রতিনিধি দল। ছবি : কালবেলা
নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোরিয়া ও চীনের দুটি সংস্থার প্রতিনিধি দল। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা যোগ করতে হাতে নেওয়া হয়েছে ‘লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি)’ প্রকল্প। ইতোমধ্যে, প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে চায়না ও কোরিয়ার একটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় কোরিয়ান ও চায়নার দুটি সংস্থার প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সময় প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দুইটি দেশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ। আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ ও নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম।

এর আগে, ২০১৮ সালের ২৫ নভেম্বর একনেকে এই প্রকল্পের অনুমোদন দেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে নিতাইগঞ্জ থেকে সাইনবোর্ড এবং শিমরাইল থেকে পঞ্চবটি পর্যন্ত দুই রুটে ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে চলাচল করতে পারবেন নগরবাসী। এই দুই লাইনে প্রতিদিন ১ লাখ ২০ হাজার মানুষ চলাচল করতে পারবে। পরে এই প্রকল্প কদমরসূল অঞ্চল অর্থ্যাৎ শীতলক্ষ্যার ওপারে সিটি করপোরেশনের বন্দর অঞ্চলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এলআরটি একটি গণপরিবহন ব্যবস্থা, যা ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে এক স্থান হতে অন্যস্থানে যাত্রী পরিবহন করা হয়। উন্নত বিশ্বে আধুনিক নগরগুলোতে এ ধরনের পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। এলআরটির মাধ্যমে দ্রুত যাত্রী পরিবহন করা সম্ভব যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মেডিয়ানের ওপর দিয়ে পিলারের মাধ্যমে এলিভেটেডভাবে দুটি এলআরটি লাইন নির্মাণ করা হবে।

এক নম্বর লাইনটি নিতাইগঞ্জ হতে শুরু হয়ে চাষাঢ়া হয়ে সাইনবোর্ডে শেষ হবে। যার দূরত্ব ১১ কিলোমিটার। অপরদিকে দুই নম্বর লাইনটি শিমরাইল থেকে শুরু হয়ে পঞ্চবটিতে শেষ হবে। যার দূরত্ব ১২ কিলোমিটার। এই দুটি লাইনের ইন্টারচেঞ্জ স্টেশন হবে চাষাঢ়াতে। দুটি লাইন মিলে মোট দূরত্ব ২৩ কিলোমিটার। লাইন দুটি প্রতিদিন প্রায় ১ লক্ষ ২০ হাজারের অধিক যাত্রী পরিবহন করবে। পরে এই গণপরিবহন সেবা কদমরসুল অঞ্চলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পটি বর্তমানে পরিকল্পনাধীন রয়েছে। যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X