বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৪:০৭ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামে বন্দর এলাকায় আবারও দুর্ঘটনার কবলে তেলবাহী ওয়াগন ট্রেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে বন্দর এলাকায় আবারও দুর্ঘটনার কবলে তেলবাহী ওয়াগন ট্রেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম মহানগরীর সল্টঘোলা রেলক্রসিং এলাকায় তেলবাহী একটি ওয়াগনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোয়াজ্জেম হোসেন লাভলু (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) রাত ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত মোয়াজ্জেম হোসেন লাভলু সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকার মৃত আবুল মিয়ার ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ট্রেন যাওয়ার পথে দ্রুত গতির একটি লরি এসে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। পরে লরিটি উল্টে পড়ে একটি বাইকের উপর। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, পদ্মা, মেঘনা, যমুনা থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে সিজিপিওয়াই আসছিল ওয়াগন ট্রেনটি। শুক্রবার সেগুলো সিজিপিওয়াই থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক কালবেলাকে বলেন, তেলবাহী ওয়াগন ট্রেনটি পদ্মা মেঘনা যমুনা ওয়েল থেকে তেল নিয়ে ইয়ার্ডের দিকে আসছিল। এ সময় একটি বেপরোয়া লরি ট্রেনের ইঞ্জিনে এসে ধাক্কা দিয়ে উল্টে যায়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গুডস পোর্ট ইয়ার্ডে একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল একই রুটে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X