নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক সংস্কার ও গার্ডওয়াল না থাকায় মাদ্রাসা-মসজিদ ঝুঁকিতে

কাঁচা রাস্তার পার্শ্বে পুকুর পাড়ে গার্ডওয়াল না থাকায় ঝুঁকিতে আছে দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসা পাকা ভবন। ছবি : কালবেলা
কাঁচা রাস্তার পার্শ্বে পুকুর পাড়ে গার্ডওয়াল না থাকায় ঝুঁকিতে আছে দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসা পাকা ভবন। ছবি : কালবেলা

কুমিল্লার নাঙ্গলকোটে কাঁচা রাস্তা সংস্কার না করায় এবং মসজিদের পাশে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণ না করায় দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসা ও চৌমুড়ি বাজার জামে মসজিদের পাকা ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এতে করে সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা সময়মতো মাদ্রাসায় আসতে পারেন না।

এটি উপজেলার জোড্ডা পূর্ব ইউপির দক্ষিণ শ্রীহাস্য বাজার-পানকরা সড়ক। বর্ষাকালে এ সড়ক দিয়ে কাঁদা মাটিতে পড়ে শিক্ষার্থীদের পাঠ্যবই ও জামাকাপড় নষ্ট হয়ে যায়। এ ছাড়াও কয়েকটি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জন্য বাজারে আসতে হয়। অসুস্থ রোগীদের সময়মতো নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে না পারলে বড় ধরনের বিপদে পড়তে হয়।

নেছারিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী, শামিম ও আফাজ উদ্দিন জানান, মাদ্রাসায় আসার পথে রাস্তাটির বেহাল দশা ও মাদ্রাসার পূর্ব পাশে পুকুর পাড়ে গার্ডওয়াল না থাকায় মাদ্রাটিতে আসতে ভয় লাগে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

শ্রীহাস্য চৌমুড়ী বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ সড়ক দিয়ে মুসল্লিরা সময়মতো মসজিদে এসে নামাজ পড়তে আসত। এখন এ সড়কটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হওয়াতে সময়মতো মুসল্লিরা নামাজ পড়তে পারে না। অল্প সময়ের মধ্যে সড়কটি মেরামত বা সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মো. শাহাদাত হোসেন জানান, মাদ্রাসাটি প্রায় ৪১ বছর আগ থেকে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখান থেকে অনেকেই দ্বীনি শিক্ষা অর্জন করে সমাজের আলোকিত মানুষ হয়েছে এবং এলাকায় সুনাম বৃদ্ধি করছে। কিন্তু এখন সড়কটি যে অবস্থায় রয়েছে এতে করে যে কোনো মুহূর্তে রাস্তা সংস্কার এবং মাদ্রাসার পাশে পুকুর পাড়ে গার্ডওয়াল নির্মাণ না করলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার বলেন, সড়কটি ঝুঁকিপূর্ণ তা সত্য। সড়কের পাশে পুকুর পাড়ে গার্ডওয়াল না থাকায় মসজিদ ও মাদ্রাসা ঝুঁকিপূর্ণ। এটি পাকাকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

এব্যাপারে শনিবার (১৩ জানুয়ারি) নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১০

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১১

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১২

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৩

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১৪

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৫

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৬

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৭

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৯

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

২০
X