গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগ পারে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে’

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। ছবি : কালবেলা
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। ছবি : কালবেলা

প্রথমবার ভোটযুদ্ধে নেমে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে ১৪৮ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে ৯২টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিলুফার আনজুম পপি বলেন, আওয়ামী লীগ পারে উৎসব মুখর পরিবেশ একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। আজকের এই বিজয় আপনাদের সবার। আবার প্রমাণিত হলো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মানেই গণতন্ত্র ও উন্নয়ন।

এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ওই ভোটকেন্দ্রের ভোট বাতিল ও ভোটের ফলাফল স্থগিত করা হয়। এতে করে আসনের নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণা আটকে যায়।

ফলে ওইদিন ভোটগ্রহণ শেষে আসনের মোট ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ওই ৯১ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পান ৫৩ হাজার ১৯৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ২১১ ভোট। এরমধ্যে ৯৮৫ ভোট পেয়ে নৌকার প্রার্থী এগিয়ে ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ নদীর পানি বিপৎসীমার উপরে, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

১০

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

১১

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

১২

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

১৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

১৪

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১৫

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

১৬

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

১৭

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

১৮

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

১৯

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

২০
X