দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগী

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহের কারণে গত এক সপ্তাহে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা, যার অধিকাংশই শিশু।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সরজমিনে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, নিউমোনিয়ায়, ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশুদের পাশপাশি এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত প্রাপ্ত বয়স্ক রোগীরাও ভর্তি হয়েছেন হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ দিনে ৩০ জন শিশু ডায়রিয়া এবং ৬ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৩ জন এবং এজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত ৬ জন প্রাপ্ত বয়স্ক রোগী হাসপাতালে ভর্তি আছেন।

বহির্বিভাগে সেবা দেওয়া চিকিৎসকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ জন শিশু হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসছেন। এরমধ্যে শতকরা ৩০ ভাগ ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত। অন্যদিকে, চিকিৎসা নিতে আসা প্রাপ্ত বয়স্কদের মাঝে প্রায় শতকরা ৫০ ভাগ শীতজনিত রোগে আক্রান্ত। যেসব শিশু ও প্রাপ্ত বয়স্ক রোগীদের অবস্থা ঝুঁকিপূর্ণ তাদের ভর্তি করা হচ্ছে হাসপাতালে, বাকিরা চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে।

দেবীগঞ্জ সদর ইউনিয়নের দেবীডুবা গ্রামের হুমায়ারা নামে ১৩ মাস বয়সী শিশু ডায়রিয়ায় আক্রান্ত, ভর্তি করা হয়েছে মহিলা ওয়ার্ডে। হুমায়ারার মা আসমা বেগম বলেন, বাচ্চাটা কয়েকদিন ধরে পাতলা পায়খানা আর বমি করছিল। ডাক্তার দেখানোর পর ৪ দিন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করলাম। এখন কিছুটা সুস্থ আছে, আজকে বাসায় নিয়ে যাব।

একই সমস্যা নিয়ে ৭ মাস বয়সী ছেলে সন্তানকে হাসপাতালে ভর্তি করাতে আসেন দেবীগঞ্জ কৃষি ফার্ম সংলগ্ন এলাকার মল্লিকা নামে এক গৃহবধূ। তিনি বলেন, গত ৩ দিন থেকে পাতলা পায়খানা ও বমি করছিল শিশুটি। ওষুধ খাইয়েও কাজ না হওয়ায় হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার দেখেছেন, এখন হয়তো স্যালাইন দেবেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসিনুর রহমান বলেন, শীতের তীব্রতা বাড়ায় শিশুদের মধ্যে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। রোটা ভাইরাসের কারণে মূলত ডায়রিয়া হয়। ভাইরাসজনিত হওয়ায় সময়মতো চিকিৎসা করলে ৫/৭ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে শিশু। এরইমধ্যে বেশ কিছু শিশু হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে। আমাদের চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X