বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিবিপুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সদর থানা বগুড়া। ছবি : সংগৃহীত
সদর থানা বগুড়া। ছবি : সংগৃহীত

বগুড়ায় এক ব্যবসায়ীর কাছ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রোববার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার (১৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শহরের জামিলনগর মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগকারী ব্যবসায়ী ওই এলাকার কোরবান সাকিদারের ছেলে নজরুল ইসলাম (৪৫)। তিনি শহরের সাতমাথায় বিকাশ ও ফ্লেক্সিলোডসহ মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নজরুল শনিবার রাতে ব্যবসায়িক কাজে গচ্ছিত সাড়ে ৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জামিলনগর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা দুই আরোহী ডিবিপুলিশ পরিচয়ে তার পথরোধ করে। তাদের একজন হেলমেট পরিহিত আরেকজন মাস্ক পরে মুখ ঢেকে ছিল। দুর্বৃত্তরা নজরুলের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে ধাক্কা দিয়ে তাকে সড়কে ফেলে দেয়। এরপর দ্রুত নিজেদের মোটরসাইকেল নিয়ে শহরের তিনমাথা মোড়ের দিকে পালিয়ে যায়।

ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, টাকাগুলো আমার শেষ সম্বল। ব্যবসায়িক কাজ শেষে প্রতিদিন একই সময়ে আমি বাড়ি ফিরি। কেউ হয়তো টার্গেট করে টাকা ছিনিয়ে নিয়েছে। তাদের গালাগাল ও হুমকিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। বাড়ির কাছে এসে এ রকম বিপদে পড়তে হবে ভাবিনি। দ্রুত টাকা উদ্ধার না হলে আমার পথে বসতে হবে।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, নজরুল নামের এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছি। গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১০

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১১

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১২

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১৩

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১৪

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৫

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৬

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৭

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৮

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৯

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

২০
X