গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে চিকিৎসককে কুপিয়ে হত্যা

হোমিও চিকিৎসক ডা. হারুনুর অর রশিদ হারুন। ছবি : কালবেলা
হোমিও চিকিৎসক ডা. হারুনুর অর রশিদ হারুন। ছবি : কালবেলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রকাশ্য দিবালোকে ডা. হারুনুর অর রশিদ হারুন (৫৫) নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রুবেল মিয়া বাড়ি ঘেরাও করে জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। জনতা ঘটনার সঙ্গে জড়িত রুবেল ও তার মা বিউটি বেগমকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

জানা যায়, ডা. হারুনুর রশিদ হারুন শ্রীপুর উপজেলার কাওরাইদ বাজার থেকে নাস্তা খেয়ে গফরগাঁওয়ের গয়েশপুর বাজারে সিনেমা হলের সামনে বসে চা পান করছিলেন। হঠাৎ গয়েশপুর বাজারের পল্লী চিকিৎসক ডাক্তার শাহাবুদ্দিনের ছেলে রুবেল মিয়া তাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এসময় হারুন দৌড়ে পালানোর চেষ্টা করলে রুবেল তার পিছু নিয়ে বাজারের বড় মসজিদের পাশে ড্রেনের ওপর ফেলে কুপিয়ে হত্যা করে। হারুন পাইথল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান ঢালী বলেন, হারুন খুব ভালো মনের মানুষ ছিলেন। কী কারণে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা আমার জানা নেই। হত্যাকাণ্ডের ঘটনায় গয়েশপুর বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাগলা থানার ওসি মোহাম্মদ খাইরুল আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও এ হত্যাকাণ্ডের সঠিক কোনো কারণ জানা যায়নি। তবে ঘটনা নিয়ন্ত্রণে আনতে দুই পুলিশ সদস্য এসআই মদন সিং এবং এসআই রফিকুল ইসলাম আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X