উপকূলীয় প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য পরিচয়ে গৃহবধূকে জিম্মি করে চাঁদাবাজি

অভিযুক্ত গোলাম রহমান। ছবি : সংগৃহীত
অভিযুক্ত গোলাম রহমান। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য পরিচয় দিয়ে এক গৃহবধূকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে গোলাম রহমান (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে।

গোলাম রহমান উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার হাছন আলীর ছেলে। এ ব্যাপারে ওই গৃহবধূ পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, কিছুদিন পূর্বে গোলাম রহমান নামের এক ব্যক্তি ০১৬২৪ ৯৬৮ ৫৫১ নম্বর থেকে ওই গৃহবধূর সাথে যোগাযোগ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য বলে পরিচয় দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গৃহবধূর নামে একটি ফেক আইডি আছে বলে জানান তিনি। যেখানে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও ভেসে বেড়াচ্ছে। এতে এসব ছবি-ভিডিও অপসারণ করতে ১৮ হাজার টাকার প্রয়োজন বলে ওই গৃহবধূকে জানান গোলাম রহমান। একপর্যায়ে সামাজিক মর্যাদা রক্ষার্থে গোলামকে ০১৮৫০ ৬৪১ ০০০ নম্বরের একটি বিকাশ অ্যাকাউন্টে ১০ হাজার টাকা পাঠায় ওই গৃহবধূ।

অভিযোগে আরও বলা হয়, ১০ হাজার টাকা পাওয়ার পরে গোলাম রহমান আরও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে গৃহবধূর নামে থাকা ওই ফেক আইডিতে আপত্তিকর আরও ছবি-ভিডিও আপলোড করার হুমকি দেন।

টাকা নেওয়ার কথা স্বীকার করে গোলাম রহমান সাংবাদিকদের জানান, আমি সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি। আমি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলাম তার উপকার করার জন্য। এখন তিনি না চাইলে টাকা ফেরত দেওয়া হবে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, সাইবার ক্রাইমের সদস্য পরিচয় দিয়ে গোলাম রহমান নামের এক যুবক টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারটি ওই গৃহবধূ আমাকে জানিয়েছিল। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X