নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ-আগুন, আহত ২০

সংঘর্ষের সময় মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি : কালবেলা
সংঘর্ষের সময় মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও পরাজিত স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের গাড়ি ও তার লোকজনের ৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কম্বল বিতরণের আয়োজন করেন দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওই ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। একই সময় ইউনিয়ন পরিষদের গেটের সামনে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে নির্বাচনী-পরবর্তী আলোচনা সভার আয়োজন করেন গোলাম দস্তগীর গাজীর সমর্থিত স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন জমায়েত হতে থাকে এবং তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে দুপক্ষের লোকজন লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ২০ জন।

দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করতে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিছু বুঝে ওঠার আগেই যুবলীগ ও ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদের গেট ভেঙে আমার লোকজনের ওপর হামলা চালায় এবং গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।’

দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আওয়ামী লীগ কার্যালয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচনী-পরবর্তী আলোচনা সভার আয়োজন করি। সেখানে নেতাকর্মীরা বসে ছিলেন। এ সময় নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারসহ তার লোকজন আওয়ামী অতর্কিত হামলা চালায়।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১০

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১১

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১২

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৩

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৪

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৫

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৬

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৭

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

১৮

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

১৯

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

২০
X