কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ
কালবেলায় সংবাদ প্রকাশ

অবশেষে চলাচলের রাস্তা পেলেন সেই কলেজছাত্রীর পরিবার

চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা দূর করেন বড়লেখা থানার ওসি ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান। ছবি : কালবেলা
চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা দূর করেন বড়লেখা থানার ওসি ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান। ছবি : কালবেলা

সংবাদ প্রকাশের পর অবশেষে চলাচলের রাস্তা পেলেন মৌলভীবাজারের বড়লেখার সেই কলেজছাত্রীর পরিবার। নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বুধবার (১৭ জানুয়ারি) তাদের চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা দূর করেন বড়লেখা থানার ওসি ও উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান।

এ সময় থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন, ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর নবগোপাল, প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউপি সদস্য মাসুদুর রহমান রানা, কবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দৈনিক কালবেলায় 'কলেজছাত্রীর পরিবার তিন মাস অবরুদ্ধ, রাস্তায় বাঁশের বেড়া’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে এই মানবিক ঘটনাটি আদালত ও পুলিশ প্রশাসনের নজরে আসে।

জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবিজুরীপার গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আলাউদ্দিনের পরিবারকে প্রভাবশালী প্রতিবেশীরা চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, গাছের চারা রোপণ ও কাঁটা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আলাউদ্দিনের একমাত্র মেয়ে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনিকেও তারা কলেজে যেতে দেয়নি। দীর্ঘদিন ধরে পরিবারটি প্রায় অবরুদ্ধ অবস্থায় বসবাস করছিল। প্রতিপক্ষের ভয়ভীতিতে কলেজছাত্রী মরিয়ম ফেরদৌস মনি মঙ্গলবারের অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায়ও অংশ নিতে পারেননি।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজ্ঞ আদালতের নির্দেশে বুধবার বিকেলে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভুক্তভোগীদের চলাচলের রাস্তার সকল প্রতিবন্ধকতা অপসারণ করেছেন। এখন তারা রাস্তা দিয়ে চলাচল করতে পারবেন। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে প্রতিপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবি ছাত্রদলের আহ্বায়ক মিথুন, সদস্য সচিব রাফিজ

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু 

র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

এইচএসসি পরীক্ষা নিয়ে গুজব বিশ্বাস না করার আহ্বান

‘আমি বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান’  / ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনার প্রেসিডেন্টের

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৫ কেজি পচা গরুর মাংস জব্দ

যুব মহিলা লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

কালবেলায় সংবাদ প্রকাশ / ৬০ টাকার সড়কবাতি ৯১০: সেই পৌর কর্মচারী বদলি

যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনছে ৪ দেশ

১০

৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ

১১

এমবাপ্পের বিরুদ্ধে মামলার হুমকি

১২

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

১৩

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

১৪

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

১৫

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

১৬

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

১৭

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

১৮

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

১৯

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

২০
X