সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪২ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় শ্রেণির কর্মচারী হলেন কলেজের সভাপতি

সাতক্ষীরা সিটি কলেজে কবির হোসেন মিলন। ছবি : কালবেলা
সাতক্ষীরা সিটি কলেজে কবির হোসেন মিলন। ছবি : কালবেলা

সাতক্ষীরা সিটি কলেজে কবির হোসেন মিলন নামে তৃতীয় শ্রেণির এক কর্মচারীকে কলেজ সভাপতি করা হয়েছে। সাতক্ষীরা সদরের নব নির্বাচিত জাপার সংসদ সদস্য আশরাফুজ্জান আশুর সুপারিশে মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে মিলনকে সভাপতি করে কলেজের এডহক কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারীকে সভাপতি করে কলেজের কমিটি গঠন করায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

অপরদিকে, এমন ঘটনায় মহাজোটের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় আগড়দাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে রাজনীতির সঙ্গে জড়িত। সিটি কলেজ আমার ইউনিয়নের মধ্যে। কিন্তু আমরা যারা দলীয় নেতাকর্মী আছি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করেই কলেজের অফিস সহকারী এবং জামায়াত নেতা মিলনকে কলেজের সভাপতি বানিয়েছেন নতুন এমপি।’

তিনি বলেন, ‘এমপি হিসেবে শপথ নেওয়ার তিন দিনের মধ্যেই যদি জামায়াত নেতাকে কলেজের সভাপতি বানানো হয়। তাহলে সামনের দিনগুলোতে কী হবে বুঝতে বাকি থাকে না।’

তবে সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির এমপি আশরাফুজ্জামান আশু বলেন, কলেজের অনিয়ম ও দুর্নীতি বন্ধে জোটের নেতাদের সঙ্গে কথা বলে আমি সভাপতি বানিয়েছি।

সাতক্ষীরা সিটি কলেজের নব গঠিত এডহক কমিটির সভাপতি কবির হোসেন মিলন বলেন, আমি কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী ছিলাম, তবে গত মাসে অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।

এসব বিষয়ে জানতে সরেজমিনে বুধবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা সিটি কলেজে গেলে অধ্যক্ষ ডা. মো শিহাবুদ্দীন উদ্দিনকে কর্মস্থলে পাওয়া যায়নি।

তবে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত মাসে কলেজের অফিস সহকারী কবির হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এডহক কমিটির মিটিং না হওয়ায় তিনি এখনো অফিস সহকারী পদেই আছেন।

এসব বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান বলেন, স্থানীয় নতুন এমপির সুপারিশে কবির হোসেন মিলনকে সভাপতি করা হয়েছে। তবে তিনি কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারী এটা গোপন রেখেই কমিটির অনুমোদন নিয়েছেন। যদি কেউ কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কর্মরত থাকেন তাহলে তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। সাতক্ষীরা সিটি কলেজের বিষয়টি আমি জেনেছি, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

ইরানের হামলায় আরেক ভারতীয় নাবিক নিহত

চায়না দুয়ারী থেকে মেছো বাঘ উদ্ধার

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

হেফাজতের সঙ্গে বৈঠকে বসছে কওমি ঘরানার ইসলামি দলগুলো

বিপৎসীমার ওপরে বরিশালের ৮ নদীর পানি

ভবিষ্যদ্বাণীতে ভিদালের বাজিমাত, এবার জানালেন ফাইনালে স্পেনের প্রতিপক্ষের নাম

পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস

২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন এইচএসসির ৪২ শিক্ষার্থী

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১০

জানুন আবেদনের নিয়ম / প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষায় আবেদন শুরু

১১

বরিশালে বাণিজ্য মেলা শেষে জিম্মি ২ শতাধিক উদ্যোক্তা

১২

টেকাথন ন্যাশনালস ২০২৬-এ সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কৃতিত্ব

১৩

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিজনেস আইডিয়া কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর ফ্রান্সে সহিংসতা, আটক ১৬০

১৫

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১৬

'নমরুদনামা' ব্যানারিং কর্মসূচি ঘোষণা, ১৬ জুলাই ক্যাম্পাসজুড়ে আয়োজন ডাকসুর

১৭

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিনির্বাপনী মহড়া

১৮

আদমজী ইপিজেডে আগুন: আনসারের দ্রুত সাড়ায় সফল যৌথ অভিযান

১৯

টি-টোয়েন্টি সিরিজও লজ্জার পরাজয়ে শুরু টাইগারদের

২০
X