বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রনি জামিনে মুক্ত

জামিনে মুক্তির পর বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি। ছবি : কালবেলা
জামিনে মুক্তির পর বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি। ছবি : কালবেলা

দুই মাসের অধিক সময় কারাবন্দি থাকার পর জামিনে মুক্ত হলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে রনির জামিনের খবরে শহরের জেলখানা মোড়ে ভিড় করতে থাকে তার অনুগত কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে রনি কারাগারের মূল ফটক থেকে বেরিয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এর আগে রনিকে তার সহযোগী আবিরসহ গত বছরের ১৪ নভেম্বর স্বরোডের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে ৭ জানুয়ারির নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র এবং বরিশাল-ঢাকা রুটের লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতা পরিকল্পনার অভিযোগ আনা হয়। এনিয়ে ১৫ নভেম্বর র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলন করেন।

তখন জানানো হয়েছিল, রনি নির্বাচনি তপশিল ঘোষণার পর বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করেন। তার বিরুদ্ধে অগ্নিসংযোগসহ বিভিন্ন আইনে ৮-১০টি মামলা রয়েছে। এছাড়া সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগসহ জানমালের ক্ষতি করে তা ভিডিও করে নেতাদের পাঠিয়ে দিত, যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া বরিশাল-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চে অগ্নিসংযোগ করার আলাপচারিতার একটি কল রেকর্ডও ভাইরাল হয়।

সেই রনি দীর্ঘ ২ মাস কারাগারে থাকার পর অবশেষে উচ্চ আদালতের আদেশে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জামিনে মুক্ত হলেন। অবশ্য এর কিছুদিন আগে রনির সহযোগী আবিরও জামিনে মুক্ত হয়েছেন।

রনির মুক্তির খবরে তার কর্মী-অনুসারীরা বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার সম্মুখে ভিড় করলেও পরে একই অবস্থা দেখা যায় বাজার রোডের বাসায়। সেখানেও শত শত নেতাকর্মী তাকে দেখতে এবং কুশল বিনিময় করতে জড়ো হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১০

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১১

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১২

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৩

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৪

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৫

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৬

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৭

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৮

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৯

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

২০
X