ভূরুঙ্গামারী (কুড়িগ‍্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

শীতে বেড়েছে শিশুদের ডায়রিয়ার প্রকোপ

বেড না পেয়ে হাসপাতালের ছাদে রোগীদের ভিড়। ছবি : কালবেলা
বেড না পেয়ে হাসপাতালের ছাদে রোগীদের ভিড়। ছবি : কালবেলা

উত্তরের জেলা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিমেল হাওয়ার সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহে উপজেলায় শিশুদের ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি ও কাশি। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। ভূরুঙ্গামারী সদর হাসপাতালে শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে অনেক লোক ভিড় করেছে। তাদের অনেকেই ঠান্ডাজনিত সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত। বয়স্কদের অনেকেই শ্বাসকষ্ট, শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে এসেছে। অপরদিকে হাল্কা রোদে হাসপাতালের ছাদে ভর্তিকৃত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. রাজু মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে শিশু ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি ) হাসপাতালে ২৩ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ২১ জন শিশু। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১১টা পর্যন্ত ৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ডায়রিয়া আক্রান্ত শিশুদের কলা ও চিড়া খাওয়ার ব‍্যবস্থা করা হয়েছে।

শীতে বাচ্চাদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এই সময়টাতে শিশুকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। শীত বেশি পড়লে শিশুকে গরম কাপড় পরাতে হবে। শিশুদের খুব বেশি সময় ঘরের বাইরে রাখা যাবে না।

গোপালপুর গ্রাম থেকে আসা খোকন মিয়া বলেন, আড়াই বছরের সন্তান ইব্রাহিমের পাতলা পায়খানা ও বমি হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। কোনো বেড ফাঁকা না থাকায় ছাদে চিকিৎসা নিচ্ছি।

আব্দুল বাতেন (৬০) জানান, শীতে শ্বাসকষ্ট ও অ্যাজমার সমস্যা বেড়েছে। তাই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, শীতজনিত রোগের প্রকোপ একটু বেড়েছে। অন্যান্য রোগীর তুলনায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। স‍্যালাইন যাতে নষ্ট না হয় তাই সরবরাহের ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করা হয়েছে। শিশুদের প্রথমে ১০০ ও পরে ২০০ এমএল স‍্যালাইন সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে ওষুধ ও স‍্যালাইনের কোনো সংকট নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

১০

মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী

১১

ইসরায়েলকে সহায়তা কমানোর প্রস্তাবে বিভক্ত মার্কিন ডেমোক্র্যাটরা

১২

ব্রাজিলের ম্যাচে সিগারেট খাওয়া নিয়ে সংঘর্ষে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা আহত

১৩

র‌্যাবের হাতে গ্রেপ্তার ডাকাত বাচ্চু সরদার

১৪

এক স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

১৫

বাড়ছে পুলিশের উপস্থিতি  / পূর্বাচলে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

১৬

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫ শতাংশ বেতন

১৭

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

১৮

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

১৯

ঝুটের গোডাউনে আগুন

২০
X