শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেরিডুবির ৫ দিন পর আরও একটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার। ছবি : কালবেলা
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে ট্রাক উদ্ধার। ছবি : কালবেলা

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৯টি মালবাহী যানবাহনসহ ফেরি রজনীগন্ধা ডুবে যাওয়ার ঘটনায় আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে ট্রাকটি উদ্ধার করে পাটুরিয়ার ২ নম্বর ঘাটে আনা হয়। এ নিয়ে গত পাঁচ দিনে ফেরির সঙ্গে ডুবে যাওয়া তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হলো।

তবে এ দুর্ঘটনায় নিখোঁজ ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের (৪৫) সন্ধান এখনো মেলেনি। এ ছাড়া ফেরিটিও উদ্ধার হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধার এবং নিখোঁজ ইঞ্জিন মাস্টারের খোঁজে কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ১২টার পর রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসে ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ৯টি মালবাহী যানবাহন ছিল। রাত দেড়টার দিকে ঘনকুয়াশার কারণে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে পদ্মা নদীতে আটকা পড়ে ফেরিটি। পরের দিন সকাল ৮টার দিকে ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারী দলের সদস্যরা ২০ জনকে উদ্ধার করেন। তবে এ ঘটনায় নিখোঁজ হন হুমায়ুন কবির।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয় সূত্র জানায়, বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে মালবাহী একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান এবং বৃহস্পতিবার অপর একটি ট্রাক উদ্ধার করা হয়। এরপর আজ একটি ট্রাক উদ্ধার হলো।

এ ছাড়া শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেরি রজনীগন্ধা উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ আনা হয়। পরে বিআইডব্লিউটিএ ও নৌবাহিনীর ডুবুরি দল ফেরিটির নিচে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটিকে হালকা করার অভিযান চালায় এবং ফেরির তলদেশে শক্তিশালী রশি বাঁধার চেষ্টা করে। তবে নদীতে স্রোত ও শীতের কারণে এ কাজে সফলতা আসেনি। আজও ফেরিটিকে উদ্ধারে এয়ার লিফটিং ব্যাগে বাতাস ঢুকিয়ে ফেরিটি হালকা করার চেষ্টা করা হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ ‘ঝিনাই-১’ আনার পরিকল্পনা করেছে। তবে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে জাহাজটি পাটুরিয়ায় এসে পৌঁছায়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X