কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেলেন শ্রমিক নেতা বাবুল

কারামুক্তির পর জেলগেটে গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। ছবি: সংগৃহীত
কারামুক্তির পর জেলগেটে গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। ৬৯ দিন কারাভোগের পর মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। গাজীপুরের জেলার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর রাতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার চান্দনা চৌরাস্তা থেকে বাবুলকে আটক করা হয়। পরে তাকে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। গত ২১ নভেম্বর নিম্ন আদালত দুটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে চলতি বছরের ১০ জানুয়ারি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

তারিকুল ইসলাম বলেন, শ্রমিক নেতা বাবুল হোসেনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সাড়ে ৬টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখ্তা‌র সাংবাদিকদের অভিযোগ করে বলেন, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গত ১০ জানুয়ারি বাবুল জামিন পেলেও আইনি জটিলতায় মুক্তি পাননি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১০

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১১

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১২

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৪

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৫

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৬

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৭

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৯

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

২০
X