নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, পুলিশসহ নিহত ২

আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

নেত্রকোনা সদরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হন। শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ঝাউসী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার তদন্ত কেন্দ্রের কনস্টেবল আব্দুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। অপর নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

নেত্রকোনা মডেল থানার এসআই মশিউল জানান, নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। পরে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মশিউল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১০

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১১

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১২

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৩

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৪

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৫

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৬

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৭

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৮

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৯

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

২০
X