পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গলায় ছুরি ধরে তুলে নিয়ে ২ এসএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টা

ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীদের বাড়িতে উৎসুক গ্রামবাসীর ভিড়। ছবি : কালবেলা
ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীদের বাড়িতে উৎসুক গ্রামবাসীর ভিড়। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবির মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার ছাত্র ফেরদাউস হোসেন ও সোয়াইব হোসেন। তারা এবার এসএসসি পরীক্ষার্থী। বসতঘরে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া মুশকিল। তাই পাশে ওয়াইফাইয়ের আওতায় নিজেদের স্মার্ট ফোনে অনলাইনে ক্লাস করছিলেন দুজন। এ সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। রাতভর মারধর করে হত্যার চেষ্টাও চলে।

জানা গেছে, ওই দুই ছাত্রকে পেছন থেকে কয়েকজন এসে গলায় ছুরি ধরে মুখ বেঁধে পাশে ফাঁকা ফসলের মাঠে নিয়ে যায়। ভোরে তাদের ছেড়ে দিলে বাড়িতে ফিরে স্বজনদের ঘটনা জানায় তারা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই গ্রামের জয়নুল চৌধুরীর ছেলে ফেরদাউস ও সিদ্দিকের ছেলে সোয়াইব। ঘটনার পর থেকে ওই দুই পরীক্ষার্থীর পরিবার আতঙ্কে আছে।

ভুক্তভোগীদের পরিবার জানায়, সকালের দিকে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে জানান। পুলিশ এসে খোঁজ নিয়ে গেছে। অভিযুক্তরা পালিয়ে গেছেন।

চোখে-মুখে আতঙ্ক নিয়ে ফেরদাউস চৌধুরী বলে, রাতে আমি ও সোয়াইব অনলাইনে ক্লাস করছিলাম। তখন পেছন থেকে ছয়জন এসে আমাদের মুখ বেঁধে বাড়ি থেকে দূরে ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে আমাদের মারধর করে। তিনজনকে চিনতে পেরেছি। তারা হলেন, আমাদের গ্রামের মাসুদ রানা, আতাউল ও ফটিক। এরা তিনজন আমাকে মারধর করেন। ৫০ লাখ টাকা দিতে বলেন। আমাকে জবাই করতেও শোয়ানো হয়। কিন্তু কী মনে করে তা আর করেনি। সোয়াইবও একই ধরনের বর্ণনা দেয়।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিনহাজুল ইসলাম বলেন, সকালের দিকে অপহৃত ফেরদাউসের মা-বাবা আমাকে ডেকে বলেন, তাদের ছেলেদের এলাকার মাসুদ রানা, ফটিক ও আতাউল অপহরণ করে মাঠে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করেছে। ছেলে কোনো রকমে সেখান থেকে প্রাণে বেঁচে ফিরেছে। তখন বিষয়টি তাৎক্ষণিক মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রবিউল আলম চৌধুরী ও পাঁচবিবি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসানকে জানাই। এর কিছুক্ষণ পর পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের সদস্যদের থানায় ডেকে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১০

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১১

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১২

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৩

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৪

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৫

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৬

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৭

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৮

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৯

বাবা খুন-ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

২০
X