চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

খেজুর গুড়ের মেলা শুরু আগামীকাল

খেজুর গুড়ের মেলার প্রচারে তৈরি করা পোস্টার। ছবি : সংগৃহীত
খেজুর গুড়ের মেলার প্রচারে তৈরি করা পোস্টার। ছবি : সংগৃহীত

‘স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’ স্লোগানে খেজুর গুড়ের মেলা শুরু হচ্ছে আগামীকাল সোমবার (২৯ জানুয়ারি)। যশোরের চৌগাছায় দ্বিতীয়বারের মতো এ আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আয়োজনের বিস্তারিত জানাতে শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস বক্তব্য দেন।

এ সময় বক্তব্যে তারা বলেন, যশোর জেলার এই খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি (সোমবার) থেকে ৩১ জানুয়ারি (বুধবার) পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এই মেলা হবে। গতবারের মতো এবারও এই উৎসবের অন্যতম আকর্ষণ যশোর জনপদের ঐতিহ্যবাহী খেজুর গুড় উৎসব। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেলায় চৌগাছার খেজুর গাছি, গুড়-পাটালি ব্যবসায়ী ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতি হওয়ার আশা করা হচ্ছে।

এ সময় চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, দপ্তর সম্পাদক রোকনুজ্জামান সুমন, নির্বাহী সদস্য আজিজুর রহমানসহ, আব্দুল আলিম , রায়হান হোসেন, মারুফল হাসান, লাভলু রহমান, জাহিদ হাসান, ফয়সাল হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

গত চার মাসে ব্যাংক লুটের খবর নেই: সংসদে পার্থ

রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা 

রোববার ক্যাম্পেইন শুরু / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল কারা পাবে, কারা পাবে না

ইরানের শেষ মুহূর্তের ‘গোল’ কেন বাতিল, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র সদস্য নিহত

নকআউটে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

১০

ট্রাকভর্তি সরকারি বই-খাতা জব্দ, নেপথ্যে কারা?

১১

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

১২

ফোনে ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা

১৩

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৪

সুপার স্টার ইন্ডাস্ট্রিয়াল কেবলের যাত্রা শুরু

১৫

ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

বাড়তে পারে মোবাইল ফোনের দাম

১৭

দিনের বেলা কত মিনিট ঘুমানো সবচেয়ে ভালো?

১৮

রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৯

আর্জেন্টিনার পরের ম্যাচ কখন, কোথায়? দেখবেন কীভাবে

২০
X