রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের দরজায় ধাক্কা খেয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

মুনসেফ সিকদার। ছবি : সংগৃহীত
মুনসেফ সিকদার। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন মুনসেফ সিকদার নামের এক ছাত্রলীগ কর্মী। কিন্তু নামাজ পড়া হলো না তার। মসজিদ থেকে তাকে নেওয়া হলো হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুনসেফ কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। পরে কক্সবাজার সরকারি কলেজে ভর্তি হন। সেখানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন তিনি। এ ছাড়া তিনি কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সিনিয়র যুব সদস্য ছিলেন।

দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফকিরা মোরা এলাকায় শনিবার (২৭ জানুয়ারি) স্থানীয় মসজিদে এ ঘটনা ঘটে। সেখানে মাগরিবের নামাজ আদায় করতে যান মুনসেফ সিকদার। নামাজের প্রথম দুই রাকাত শেষ হয়ে যায়। এ কারণে শেষ রাকাতে জামায়াত আদায় করার জন্য মসজিদে তাড়াহুড়ো করে প্রবেশে চেষ্টা করেন। এ সময় মসজিদের কাচের দরজার সঙ্গে সজোরে ধাক্কা লাগে তার। এতে তার মাথা ও দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। ততক্ষণে ওই যুবক মারা যান। এক বছর আগে তার বাবা মারা যান। আজ রোববার (২৮ জানুয়ারি) বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে কুলখানির আয়োজনও চলছিল। মুনসেফ সিকদারের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রামু থানার ওসি দেওয়ান আবু তাহের এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

মা ও তিন মেয়েকে হত্যা: প্রত্যক্ষদর্শীর বর্ণনায় লোমহর্ষক সেই মুহূর্ত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১০

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১১

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১২

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৩

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৪

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৫

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৭

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৮

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

২০
X