সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন করা জনপ্রতিনিধিদের দায়িত্ব : আব্দুল মোমেন

সুনামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আব্দুল মোমেন। ছবি : কালবেলা
সুনামগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আব্দুল মোমেন। ছবি : কালবেলা

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, এই এলাকার পাওয়ারফুল রাজনীতিবিদ ছিলেন সুরঞ্জিত দা। আমি একবার সুরঞ্জিত দা’কে বললাম, ‘আপনি এত শক্তিশালী, যে কোনো মন্ত্রীর থেকে পাওয়ারফুল, তাহলে আপনার এলাকায় (দিরাই-শাল্লা) রাস্তাঘাট নাই কেন। এটা আমার এখনো প্রশ্ন। আপনাদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তাদের দায়িত্ব হচ্ছে এলাকার উন্নয়নে কাজ করা। আমাকে ডিসি সাহেব বললেন, সুনামগঞ্জ থেকে আসতে প্রায় পৌণে দুই ঘণ্টা লেগেছে। এমনটি হওয়া উচিত না। স্বাধীনতার ৫২ বছরে দেশের সব রাস্তাঘাট হয়ে যাওয়া উচিত ছিল। এ ব্যাপারে স্থানীয় প্রতিনিধিরা বিশেষ নজর রাখবেন বলে আশা করি।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার পুরাতন নগদিপুর বাজার মাঠে আয়োজিত সালমান এফ রহমানকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে আমার নানা বাড়ি। সেই সৈয়দপুর গ্রাম খুব অনুন্নত ছিল। এক সময় সেখানে কোনো প্রাইমারি স্কুল, কলেজ, হাইস্কুল ছিল না। অধিকাংশ লোক ছিল নিরক্ষর। কিন্তু এখন উন্নত সব সুযোগ-সুবিধা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X