গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাঘা আইড়

পদ্মায় জেলের জালে ধরা পড়া ২৭ কেজির বাঘা আইড় মাছ। ছবি : কালবেলা
পদ্মায় জেলের জালে ধরা পড়া ২৭ কেজির বাঘা আইড় মাছ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাঘা আইড় ধরা পড়েছে। যেটি এক ব্যবসায়ী কিনে ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছেন।

শুক্রবার (৯ জুন) সকাল ৭টার দিকে জব্বার শেখ নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জব্বার শেখ কালবেলাকে বলেন, প্রতিদিনের মতো রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যাই। রাতে তেমন মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই বড় ধরনের টান অনুভব করি। পরে দেখতে পাই বড় একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে। সকালে বিক্রির জন্য দৌলতদিয়ার রওশনের আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে রওশনের আড়ত থেকে বাঘা আইড় মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনি। পরে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকার মিরপুরে বিক্রি করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১০

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১১

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১২

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১৩

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১৪

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৬

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

১৭

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

১৮

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১৯

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

২০
X