ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী নিহত

দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের দত্তপাড়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ফজলুর রহমান (৫৫)। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের আহমদপুর গ্রামে। আহতরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার ভাইদগাঁও গ্রামের মীনার (৪৫), কাকনহাটি গ্রামের ইমন (২৮), কাজির বলসা গ্রামের কাজি মুকুল (৪৮), ময়মনসিংহ সদরের জহির (৩৭) ও গাজীপুর জেলা সদরের বড়বাড়ির সাব্বির আহম্মেদ (২৮)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঈশ্বরগঞ্জগামী অটোরিকশাটি দত্তপাড়ার মরাখলা এলাকায় পৌঁছে ময়মনসিংহগামী একটি ট্রাকের সামনে পড়ে। এসময় অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে অটোতে থাকা ছয়জন গুরুতর আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ট্রাকটি জব্দ করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X