জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে পড়ে আছে ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত ইজিবাইক। ছবি : কালবেলা
জামালপুর-ময়মনসিংহ সড়কের পাশে পড়ে আছে ট্রাকের ধাক্কায় বিধ্বস্ত ইজিবাইক। ছবি : কালবেলা

জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মজিদ ও সোলায়মান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। অপর নিহতরা হলেন, সাহেদ আলী ও ইজিবাইকচালক জয়নাল আবেদীন।

এর আগে সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি মাজারের উদ্দেশে ইজিবাইকযোগে রওনা হন তারা।

নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত তিনজনকে আশঙ্কাজন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি মাজারের উদ্দেশে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান সাহেদ আলি ও ইজিবাইকচালক জয়নাল আবেদীন। গুরুতর আহত খলিল উদ্দিন, হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ কালবেলাকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১০

পাকিস্তানের সিরিজ জয়

১১

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১২

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৩

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৪

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৫

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৬

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৭

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৮

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৯

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

২০
X