কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুরে জেলা প্রশাসকের আয়োজনে এক গোলটেবিল বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত
গাজীপুরে জেলা প্রশাসকের আয়োজনে এক গোলটেবিল বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ তুলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘পৃথিবীর কোথাও প্রত্যক্ষভাবে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার থাকে না। আমাদের দেশে আছে, যা বিস্ময়কর। তবে তাদের (জামায়াত) নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে।’

শনিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুরে জেলা প্রশাসকের আয়োজনে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সমঝোতা হয়নি। তারা চাইলে নির্বাচন করবে।’

গাজীপুর জেলা প্রশাসন ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত বায়ুদূষণের প্রভাব, শিশু বৃদ্ধদের জীবন রক্ষা শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে জেলার বিভিন্ন সংস্থার কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় ৬৪ জেলার মধ্যে গাজীপুরকে বায়ুদূষণে শীর্ষ আখ্যায়িত করা হয়।

এদিকে মেয়াদোত্তীর্ণ গাড়ি, অতিরিক্ত কলকারখানা ও অপরিকল্পিত নগরায়ণকে বায়ুদূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী করে আলোচকরা বলেন, সব সমস্যা চিহ্নিতকরণ করা হয়েছে, অচিরেই এগুলোর সমাধান করা হবে।

অনুষ্ঠানের বক্তারা আরও জানান, নগরায়ণ ও মেগা প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার পাশাপাশি ইটভাটা ও কলকারখানাগুলো আধুনিকায়ন করা গেলে বায়ুদূষণ রোধ সম্ভব।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের মূল প্রকল্প উপস্থাপক জোয়ান্না ডি রোজারিও, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান ও গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. নয়ন মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১১

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৩

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৪

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৫

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৬

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৯

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

২০
X