ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শৈলকুপায় সংঘর্ষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল আ.লীগ কর্মীর

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জহুর মিয়া নামের এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। মৃত জহুর মিয়া বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও গত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের সমর্থক ছিলেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বগুড়া ইউনিয়নের রতনাট গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বগুড়া ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছিল। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর নৌকা প্রতীকের সমর্থক শফিকুল ইসলাম শিমুলের কর্মী রতনাট গ্রামের মনোয়ার, খবির মণ্ডল ও হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অনুসারী নজরুল ইসলামের দলে যোগদান করে।

এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে বুধবার সকালে রতনাট, বগুড়া ও আলফাপুর গ্রামে উভয় পক্ষের সমর্থকরা রতনাট গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আলফাপুর গ্রামের ফরিদ উদ্দিন (৪৫), রতনাট গ্রামের বাহার বিশ্বাস (২৮), শিপন (৩০), বগুড়া গ্রামের মজিবর বিশ্বাস (৬০), আলফাপুর গ্রামের আজিম উদ্দিনসহ (৪০) অন্তত ১০ জন আহত হয়। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জহুর মিয়া নামের এক আওয়ামী লীগ কর্মী মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে আসলাম শেখ জানান, সংঘর্ষের সময় আমাদের একজন কর্মীকে শিমুলের লোকজন কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। এ সময় আমার বাবাকেও কেউ মারার চেষ্টা করলে তিনি ছুটে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শৈলকূপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ট্রাক প্রতীকের সমর্থক রাজিব বাহাদুর অভিযোগ করে বলেন, দল পরিবর্তন করায় বর্তমান ইউপি চেয়ারম্যান শিমুল এলাকায় ভীতিকর অবস্থা সৃষ্টি করছে। একের পর এক নিরীহ মানুষের ওপর হামলা-মামলা করে চলেছে। এতে করে বগুড়া ইউনিয়নে এক প্রকার ত্রাসের রাজত্ব করতে চাচ্ছে শিমুল।

এ সকল অভিযোগের বিষয়ে জানতে বগুড়া ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের ব্যবহৃত মোবাইলে একাধিক কল করলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, দল পরিবর্তন নিয়ে রতনাট গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে পারেন যারা

বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

তিন পার্বত্য জেলায় বন্যা-ভূমিধস মোকাবিলায় কন্ট্রোল রুম চালু

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

রিভেরি স্কুল চালাবে রিভেরি ফাউন্ডেশন আর ইশতিয়াক সাদেকের এইস

লামায় পানিবন্দি ৩০ হাজার মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন হোর্হে জেসুস, বেড়ে গেল রোনালদোর খেলার সম্ভাবনা

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

১০

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

১২

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

১৩

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

১৪

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

১৫

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

১৬

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

১৭

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১৯

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

২০
X