কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইজতেমায় আজ বিকেলে যৌতুকবিহীন গণবিয়ে

শীতের হাত থেকে রক্ষা পেতে বিশ্ব ইজতেমায় এভাবেই শামিয়ানা টাঙানো হয়। ছবি : কালবেলা
শীতের হাত থেকে রক্ষা পেতে বিশ্ব ইজতেমায় এভাবেই শামিয়ানা টাঙানো হয়। ছবি : কালবেলা

বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ হলো যৌতুকবিহীন গণবিয়ে। এবারও ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ান মঞ্চের পাশেই বসবে সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী যৌতুকবিহীন গণবিয়ের আসর। বিষয়টি নিশ্চিত করেছেন, বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

ইজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা তৈরি করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশ নিতে ইচ্ছুক মুসল্লিদের তাশকিলের কামরায় নিয়ে তালিকাভুক্ত করা হবে। পরে কাকরাইল মসজিদের তাবলিগি মুরব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুসারে এলাকা ভাগ করে তাদের দেশের বিভিন্ন এলাকায় তাবলিগের কাজে পাঠানো হবে।

কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এ বিয়ে। অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে। এর আগে বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।

জানা যায়, এবার শতাধিক যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পাদন হওয়ার কথা রয়েছে। এর আগে প্রতিবছর ৮০ থেকে ১৩০ যুগল পর্যন্ত যৌতুকবিহীন বিয়ে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

আমি কারও জমি দখল করিনি: কাফি

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

১০

‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সেই সুহি মাইলস্টোনের ছাত্রী নয়

১১

বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হয়েছিল একবার, কে জিতেছিল?

১২

হেফাজত আমিরের ডাকে ঐক্যবদ্ধভাবে চলার অঙ্গীকার ৭ ইসলামী দলের

১৩

সৌদিতে সড়কে ঝরল ২ ভাইয়ের প্রাণ

১৪

ইরানে আলি খামেনির সমাধিস্থলে অগ্নিকাণ্ড

১৫

১৩ জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার

১৬

শ্রোতা মুগ্ধতায় ঈশিকার ‘পরাণ’

১৭

কোথায় আটক হলেন জিয়াউর রহমানের হত্যাকারী?

১৮

চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

১৯

চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান

২০
X