শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।। ছবি : কালবেলা
গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে একটি মোজা তৈরির কারখানায় লাগা আগুন চার ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি বলেন, শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডে আগুন লাগে। ঘটনার পরপরই কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপণের কাজ চলছে।

তিনি আরও বলেন, কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুনে নিচ তলা ও তিনতলায় ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে আগুনের তীব্রতা বাড়তেই থাকে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১০

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১১

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১২

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১৩

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১৪

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১৫

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১৬

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৭

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৮

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৯

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

২০
X