সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ১২ জেলের জেল-জরিমানা

অভিযানে ৩টি নৌকা, ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। ছবি : কালবেলা
অভিযানে ৩টি নৌকা, ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। ছবি : কালবেলা

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে জাটকা ধরার দায়ে ১২ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে ২ জেলেকে ১ মাস করে সশ্রম কারাদণ্ড এবং বাকি ১০ জেলের প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় ঘোষণা করেন।

একমাস করে কারাদণ্ড পাওয়া জেলেরা হলো- গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গৌরাঙ্গ শিকদার (৬২) ও নড়াইল জেলায় নড়াগাতী থানার সুশান্ত বিশ্বাস (৬৮)।

এ ছাড়া যাদের জরিমানা করা হয়েছে তারা হলো- সামু বিশ্বাস (৫০), মধু বিশ্বাস (৬০), কালিপদ (৫০), বিদ্যুৎ বিশ্বাস (৩৫), বাবেল বিশ্বাস (৬০), মিজান বিশ্বাস (৩৬), পবিত্র (৪০), চিরঞ্জিত সরকার (২৫), কৃষ্ণ বিশ্বাস (৫০), নিমাই সরকার (৪২)।

রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদরপুর উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সদরপুর থানা পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে অভিযান চালায়। দুপুর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার শয়তানখালি ঘাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালনো হয়।

এ সময় ৩টি নৌকা, ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী জানান, অভিযানে আটক জেলেদের মধ্যে দুই জেলে সর্দারকে ১ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ১০ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১০

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১১

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১২

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৩

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৪

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৫

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৬

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৭

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৮

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৯

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

২০
X