কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর নিরাপত্তায় বিজিপি সদস্যদের চিকিৎসাসেবা 

কক্সবাজার জেলা সদর হাসপাতালে আহত বিজিপি সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
কক্সবাজার জেলা সদর হাসপাতালে আহত বিজিপি সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

মিয়ানমারে বিদ্রোহীদের গুলিতে আহত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আহত দুই বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসেন বিজিবি সদস্যরা। আহত বিজিপি সদস্যরা হলেন, জা নি মং এবং নিম লাইন কিং।

তাদের ভর্তি করার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমনকি গণমাধ্যমকর্মীদেরও হাসপাতালে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে হাসপাতালে গণমাধ্যমকর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না।

এর আগে মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী আরকান আর্মির গোলাগুলিতে টিকে থাকতে না পেরে নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত দিয়ে নিজেদের আত্মরক্ষায় কয়েক দফায় ৫৮ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নেন। তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। বিজিবি হেফাজতে কঠোর নিরাপত্তায় তাদের উখিয়ায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১০

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১১

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১২

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৩

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৪

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৫

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৬

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৭

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৮

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

২০
X