নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শৌচাগারে গোঙানির শব্দ, মা ছুটে গিয়ে পেলেন গলাকাটা মরদেহ

শৌচাগারে গোঙানির শব্দ, মা ছুটে গিয়ে পেলেন গলাকাটা মরদেহ

নওগাঁর মহাদেবপুরে নার্গিস বেগম (৪৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার নিজ বাড়ির শৌচাগার থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে মহাদেবপুর থানা পুলিশ।

নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নাগির্স বেগম ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। মানসিক সমস্যার কারণে তার বিয়ে হচ্ছিল না। অবশেষে দুই বছর আগে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৭) নামের এক ব্যক্তির সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। এক মাস আগে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে নার্গিসের স্বামী আনোয়ার হোসেন মারা যান। নার্গিস নিঃসন্তান ছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি মায়ের সঙ্গে উপজেলা সদরের মডেল স্কুল মোড় এলাকার বাসায় থাকতেন।

স্বজনরা দাবি করেন, স্বামীর মৃত্যুর পর তিনি দুবার আত্মহত্যার চেষ্টা করেন। আজ ভোরে তার মা মেরিনা আক্তার ফজরের নামাজ শেষে নিজের ঘরে কোরআন শরিফ তেলাওয়াত করছিলেন। এ সময় তিনি গোঙানির আওয়াজ শুনতে পান। গোঙানির শব্দ পেয়ে বাড়ির একটি শৌচাগারে গিয়ে নার্গিসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মেরিনা আক্তার। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নার্গিসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, তার মায়ের দাবি নার্গিস নিজেই বঁটি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। যে বঁটি দিয়ে গলাকাটা হয়েছে সেটি মরদেহের পাশেই পাওয়া গেছে। তার মায়ের দাবি, বাড়িতে তারা মা-মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। বাড়িতে প্রবেশের প্রধান দরজা ভেতর থেকে লাগানো ছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। তদন্তে হত্যা হিসেবে তথ্য-প্রমাণ পাওয়া গেলে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X