চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার নেতৃত্বে পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

গভীর রাতে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে মিনি ট্রাকে মাটি তোলা হচ্ছে। ছবি : কালবেলা
গভীর রাতে স্কেভেটর দিয়ে পাহাড় কেটে মিনি ট্রাকে মাটি তোলা হচ্ছে। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে অবৈধভাবে পাহাড়ের কেটে মাটি বিক্রির সময় তিন শ্রমিককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় স্কেভেটর ও দুটি মিনি ট্রাক জব্দ করা হয়। যুবলীগ নেতা জাহেদুল ইসলাম লিটনের নেতৃত্বে এ পাহাড় কাটা হচ্ছিল বলে জানা যায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার হারবাং মহাসড়ক সংলগ্ন এলাকায় চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম ও চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত তিন শ্রমিকের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন হারবাং ইউনিয়নের মো. ইয়াছিন, মো. মিজানুর রহমান ও মো. শেফায়েত। জানা যায়, হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের মালিকানাধীন একটি পাহাড় কেটে মাটি বিক্রির জন্য চুক্তি হয় স্থানীয় যুবলীগ নেতা জাহেদুল ইসলাম লিটন ও জয়নাল আবেদীনের সঙ্গে। কিন্তু পরিবেশ আইনে পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে।

মঙ্গলবার রাতে স্কেভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন তারা। এ খবর পেয়ে নির্বাহী ম্যজিস্ট্রেট ও থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। চকরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, পাহাড় কাটার খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কাটার অপরাধে তিন শ্রমিককে আটক করা হয়েছে। পরিবেশ আইনে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও দুটি মিনিট্রাক জব্দ করা হয়।

এ ছাড়া তিনি আরও বলেন, পাহাড় কাটার কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X