দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবলীগ নেতার ভাই গ্রেপ্তার

অভিযুক্ত আতাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আতাহারুল ইসলাম। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আতাহারুল ইসলাম আতা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আতাহারুল ইসলাম আতা দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েলের ছোট ভাই।

জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রবাসে থাকেন। স্থানীয় রাজানগর বাজারে অভিযুক্ত আতারুল ইসলামের দোকান থেকে মোবাইলে লোড নিতেন তিনি। এ সুবাদে নম্বর পেয়ে ওই প্রবাসীর স্ত্রীকে ফোনে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিত আতা।

ভুক্তভোগী নারী জানান, আতা আমাকে ফোনে কুপ্রস্তাব দিত। আমি রাজি না হওয়াতে আমার মেয়েকে কিডন্যাপ করার হুমকি দিত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আতা আমাদের বাড়িতে এসে মোবাইলে কল করে স্বামীর সঙ্গে আলাপ করানোর কথা বলে দরজা খুলতে বলে। দরজা খোলামাত্র সে আমাকে জোরপূর্বক জাপ্টে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে আমার শাশুড়ি, দেবর ও প্রতিবেশীরা এসে তাকে পাকড়াও করেন।

দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বলেন, এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। আটক আতাহারুল ইসলামকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

উপসাগরে তীব্র উত্তেজনা, যুক্তরাষ্ট্রের হামলায় ৭ সেনা হারাল ইরান

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

১০

পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১২

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১৩

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১৪

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৫

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৬

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৭

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৮

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৯

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

২০
X