রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৩ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করতে না পেরে বান্ধবীর ভিডিও ফাঁস

দণ্ডপ্রাপ্ত মিজান আলী তুহিন। ছবি : কালবেলা
দণ্ডপ্রাপ্ত মিজান আলী তুহিন। ছবি : কালবেলা

বান্ধবীকে বিয়ে করতে না পেরে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় এক যুবকের ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মিজান আলী তুহিন (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাতরা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার পর রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে ডি‌জিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার বাদী ও আসামির বাড়ি একই জেলার পাশাপাশি গ্রামে। আর তারা দুজনই রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে একই বিভাগের শিক্ষার্থী ও বন্ধু ছিল। কলেজে পড়াশোনা করার সময় তাদের মধ্যে একপর্যায়ে বন্ধুত্বের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ওই সময় তুহিন মোবাইল ফোনে ভুক্তভোগী নারীর কিছু স্থির ছবি ও ভিডিও ধারণ করে রাখে। পরে তুহিন তার বান্ধবীকে বিয়ের জন্য চাপ দেন এবং তাকে বিয়ে না করলে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।

কিন্তু ওই তরুণী তাকে বিয়ে করতে রাজি হননি। এরপর ওই তরুণীর পরিবার তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়। আর বিয়ের পর থেকে অভিযুক্ত যুবক বাদীর সম্পর্কে তার স্বামী এবং শাশুড়ির মোবাইল ফোনে বিভিন্ন আপত্তিকর এসএমএস, ছবি এবং ভিডিও পাঠাতে শুরু করে। একপর্যায়ে ফেসবুকে ‘শেষের কবিতা’ নামে একটি প্রোফাইল খুলে সেখানে ওইসব আপত্তিকর ছবি এবং ভিডিও পোস্ট করে তুহিন। এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।

অ্যাডভোকেট ইসমত আরা বেগম আরও বলেন, ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার আদালতের বিচারক অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। রায়ে তুহিনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫ (২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আইনের ২৬ (২) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া ২৯ (২) ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড এবং আরও এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড। পৃথক ধারায় দেওয়া এই সাজাগুলো একটার পর অন্যটা কার্যকর হবে। আর এ মামলায় গ্রেপ্তারের পর আসামি হাজতবাসে থাকলে তা মূল কারাদণ্ড হতে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১০

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১১

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১২

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

১৩

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

১৪

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১৫

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১৬

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১৭

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৮

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৯

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

২০
X