শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। ছবি : কালবেলা

শরীয়তপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। সভায় জেলার অপরাধ কর্মকাণ্ড দমন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শরীয়তপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক ও শরীয়তপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিগত ৬ মাসে জেলার অপরাধ দমন এবং দ্রুত তদন্ত কার্যক্রম সমাপ্ত করার অনুরোধ জানান। পাশাপাশি জনগণের কাছে জেলা পুলিশের বিভিন্ন সেবা পৌঁছে দেওয়ার সম্পূরক তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নে উত্তর দেন এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত গ্রহণ করেন। সেই সঙ্গে থানা পুলিশ কর্তৃক যে কোনো ধরনের হয়রানির শিকার হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাৎক্ষণিক জানানোর অনুরোধ জানান তিনি।

এ সময় পুলিশ সুপারের যোগদানের ৬ মাসে জেলার আইনশৃঙ্খলার সাফল্য তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১০

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১১

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১২

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৩

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৫

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৬

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৭

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৮

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৯

ডিএমপির দুই থানায় নতুন ওসি

২০
X