সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ এএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে আটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

অভিযুক্ত সাদিক আহমদ। ছবি : কালবেলা
অভিযুক্ত সাদিক আহমদ। ছবি : কালবেলা

সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে আলমগীর হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গাছবাড়ী বাজারে পল্লীবিদ্যুৎ মোড়ে অবস্থিত সিএনজি স্ট্যান্ডে মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রীর বড় ছেলে।

স্থানীয়রা জানান, আলমগীর হোসেনের (৩২) সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একই ইউনিয়নের আকুনি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে সাদিক আহমদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে সাদিক আহমদ ও তার সঙ্গে থাকা কয়েছ নামে আরও এক যুবক উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে আলমগীরকে এলোপাথাড়ি কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে আসতে দেখে ঘাতকরা মোটরসাইকেল রেখেই পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা গাড়িটি পুড়িয়ে দেন। নিহত আলমগীর হোসেনের লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমিসহ কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এখনো কোনো মামলা হয়নি। আমরা হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X