রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এতিমখানায় গেল ৩ টন জাটকা

জনসম্মুখে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়। ছবি : কালবেলা
জনসম্মুখে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরের রায়পুরে প্রশাসনের অভিযানে জব্দ হওয়া প্রায় ৩ টন জাটকা বিনামূল্যে এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার থেকে জাটকাগুলো জব্দ করা হয়। মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। ইলিশ উৎপাদন বৃদ্ধি, জাটকা সংরক্ষণ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে নদীসহ সংশ্লিষ্ট এলাকায় মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক টিমকে দেখে জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়।

এসময় রায়পুর ও সদর সীমানা এলাকা থেকে প্রায় ৩ টন জাটকা জব্দ করে চরবংশী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জনসম্মুখে বিভিন্ন এতিমখানায় জাটকাগুলো বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা নিধন ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযান পরিচালনার সময় জাটকাগুলো রেখে বিক্রেতারা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আব্দুস ছাত্তার, লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সারোয়ার জামান, কোস্টগার্ডের রায়পুর উপজেলা কন্টিজেন্ট কমান্ডার সিদ্দিকুল ইসলাম ও উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ও সচিব ইউসুফ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারা জিতবে বিশ্বকাপ, শেষ ষোলোর পর জানাল সুপার কম্পিউটার

চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা

বরিশালের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর প্রশিক্ষণ মহড়ায় প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতির একমাত্র উৎস জনগণ: তারেক রহমান

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

ফরিদপুরে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা, কিন্তু কেন?

ইসলামাবাদ সমঝোতা শেষ, সব মার্কিন ঘাঁটিই এখন লক্ষ্যবস্তু: ইরান

৪ জেলার মানুষের ভোগান্তির সেই সড়কে উন্নয়ন কাজ শুরু

১০

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

১১

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

১২

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

১৩

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

১৪

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

১৫

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

১৬

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

১৮

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

১৯

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

২০
X