লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে অভিভাবক সেজে স্কুল থেকে শিশু অপহরণ

অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ফটক। ছবি : কালবেলা
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ফটক। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে অভিভাবক সেজে স্কুলে ঢুকে মালিহা ইসলাম অহি নামের ৯ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুটি এখনো উদ্ধার হয়নি।

এর আগে দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

শিশু অহি সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সেলিম ও মরিয়ম বেগমের সন্তান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্ট চলছিল। ওই সময় দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া ইসলাম মিহিরকে তার মা মরিয়ম বেগম প্রতিযোগিতার জন্য প্রস্তুত করছিলেন। একপর্যায়ে কোলে থাকা অহিকে তিনি এক অভিভাবকের কাছে দেন। এ সুযোগে অপরিচিত ওই নারী তাকে নিয়ে সটকে পড়েন। ধারণা করা হচ্ছে, বোরকা পরিহিত ওই নারী পাচারকারী দলের সদস্য।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশু চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১০

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১১

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১২

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৩

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৪

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৫

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৬

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৮

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৯

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

২০
X