জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

বাইকসহ চোরচক্রের চার সদস্য গ্রেপ্তার

মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরের পৌর শহরে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের তথ্য ধরে একে একে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া তিনটি মোটরসাইকেল।

শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটায় বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সড়াতলা গ্রামের মো. সাকিব আহাম্মেদ খান শান্ত (২৩), বজড়াপুর গ্রামের মো. শাকিল (২৬), খাঁ পুরন্দপুর গ্রামের মো.ফারুক হোসেন (৩৫) ও তৈলটুপি গ্রামের মো. মেহেদী হাসান লিপু (৩২)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১টার দিকে পৌর শহরের হাসপাতালপাড়ায় মো. অনিক হোসেনের বাড়ির সামনে থেকে একটি ১৫০ সিসির এপাচি আরটিআর চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয় শান্ত ও শাকিল। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার মহেশপুর থেকে ফারুক এবং ফরিদপুর থেকে লিপুকে গ্রেপ্তার করা হয়।

জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, চুরি করা প্রতিটি মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিং করা হয়েছে। শুক্রবার মোটরসাইকেল চুরির ঘটনায় দুজনকে আটকের পর পরবর্তী সময়ে বিভিন্ন এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তারের পর তিনটি গাড়ি উদ্ধার করা হয়েছে। আশা করি, খুব দ্রুত আরও গাড়ি উদ্ধার হবে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জীবননগর থানার পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X