দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সকালেই সড়কে ঝরল ৫ প্রাণ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : সংগৃহীত
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কচুয়া এলাকার মহানন্দে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক।

নিহতরা হলেন- দাউদকান্দির কালাঘোনা দক্ষিণ নগর গ্রামের মৃত চিত্তরঞ্জন মন্ডলের ছেলে পীযুষ মণ্ডল (২৮), আনোয়ার খোলা এলাকার মৃত শরাফাত উল্লাহর স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও ছেলে মোহাম্মদ শফিউল্লাহ (২৪), দক্ষিণ নগর এলাকার মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মো. মনির হোসেন (৩৫) এবং ধরজ খোলা এলাকার মোহাম্মদ অহিদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৩৮)।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মালবাহী একটি কাভার্ডভ্যান কচুয়ার দিকে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি গৌরিপুরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটি মহানন্দ বাজার এলাকায় এলে গৌরিপুর-কচুয়া সড়কে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন। মুমূর্ষু অবস্থায় আরও একজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনিপ্রক্রিয়া চলছে।

এদিকে হাসপাতালে নিহতদের স্বজনরা ভিড় করছেন। তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X