উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রসহ অনুপ্রবেশ করে ২২ রোহিঙ্গা রিমান্ডে

গ্রেপ্তার রোহিঙ্গাদের আদালতে হাজির করে পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার রোহিঙ্গাদের আদালতে হাজির করে পুলিশ। ছবি : কালবেলা

মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করে গ্রেপ্তার হন ২৩ রোহিঙ্গা। এদের মধ্যে ২২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা ২২ জনের রিমান্ড মঞ্জুর করেন। ধরা পড়া ২৩ জনের মধ্যে মো. সাদেক নামের একজন অসুস্থ হয়ে পড়ায় আদালত তাকে রিমান্ড দেননি।

এর আগে উখিয়ার পালংখালী সীমান্ত থেকে অস্ত্রসহ আটকের পর বিজিবির করা মামলায় ২৩ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামের এক রোহিঙ্গা অসুস্থ হওয়ায় তার রিমান্ডের অনুমতি প্রদান করেননি বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার জানান, গত ৯ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত দিয়ে ২৩ রোহিঙ্গা অস্ত্রসহ অনুপ্রবেশ করে। এ সময় বিজিবির ৩৪ ব্যাটালিয়নের পালংখালী বিওপির নায়েব সুবেদার মো. শহিদুল ইসলাম তাদের আটকের পর মামলা করেন। এই মামলার অধিকতর তদন্ত এবং কেন তারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করছিল তা জানতে ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে ২২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একজন অসুস্থ থাকায় তার রিমান্ড মঞ্জুর করা হয়নি।

গ্রেপ্তার ২৩ রোহিঙ্গা হলেন উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের মো. হোসেন আহমদ, একই ক্যাম্পের মো. রফিক, আয়াতুল্লাহ, ৯ নম্বর ক্যাম্পের মো. জুনাইদ, একই ক্যাম্পের মো. হারুন, মো. কায়সার, মো. সাবের, ১০ নম্বর ক্যাম্পের ওসামা, একই ক্যাম্পের ওমর ফারুক, মো. সাদেক, হারুন অর রশিদ, ইয়াসিন আরাফাত, মো. ইসমাইল, মো. রহিম, ১১ নম্বর ক্যাম্পের নজু মোল্লা, ১৫ নম্বর ক্যাম্পের সৈয়দ উল্লাহ, একই ক্যাম্পের হাফেজ আহমেদ, ২০ নম্বর ক্যাম্পের মো. জোবায়ের, কুতুপালং এলাকার ৬ নম্বর ক্যাম্পের আব্দুল্লাহ, একই এলাকার ৩ নম্বর ক্যাম্পের এনামুল হাসান, ২ ক্যাম্পের মো. রফিক, একই ক্যাম্পের সৈয়দুল ইসলাম, ৭ নম্বর ক্যাম্পের মো. আরমান।

পুলিশের কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার আরও বলেন, ‘মিয়ানমার থেকে অনুপ্রবেশকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গা উখিয়ার বালুখালী ও কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। স্বাভাবিক কারণে রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে এসব রোহিঙ্গারা মিয়ানমারে যাওয়ার কথা না। কিন্তু কী কারণে মিয়ানমারে গেল আর তাদের হাতে অস্ত্র কেন? এমন প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। রিমান্ডে এসব প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১০

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১১

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

১২

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

১৩

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১৪

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৫

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১৭

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

১৮

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

২০
X