বরিশাল ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড

এএসআই আবু সালেহ। ছবি : সংগৃহীত
এএসআই আবু সালেহ। ছবি : সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ আটকের পর টাকা বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সালেহকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে ক্লোজড করা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।

এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নে রাহাত খান ও শিবু রায়কে ১০ পিস ইয়াবাসহ আটক করে এএসআই আবু সালেহ। পরে টাকার বিনিময়ে শিবুকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেন বলে অভিযোগ ওঠে। আবু সালেহ আগৈলঝাড়া থানায় কর্মরত ছিলেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে আবু সালেহ। দুজনের মধ্যে শুধু দক্ষিণ শিহিপাশা গ্রামের বাসিন্দা কামরুজ্জামান খান বাদশার ছেলে রাহাত খানকে আটক দেখান তিনি। আর ঘটনাস্থল থেকে জয়দেব রায়ের ছেলে শিবু রায়কে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনা স্থানীয়দের লোকমুখে ছড়িয়ে পড়ে। এর জেরেই রোববার রাতে আগৈলঝাড়া থানা থেকে তাকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে নেওয়া হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X