রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল নসিমন, নিহত ২

ট্রেনের ধাক্কায় লন্ডভন্ড নসিমন। ছবি : কালবেলা
ট্রেনের ধাক্কায় লন্ডভন্ড নসিমন। ছবি : কালবেলা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় কাঠের খড়িবাহী নসিমনের দুজন নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পবার মোহনপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাবিব (২৩) ও মো. মোফা (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেন। অপরদিকে একটি ইঞ্জিনচালিত নসিমন কাঠের খড়ি নিয়ে ভাটায় যাচ্ছিল। এই গাড়িতে একজন চালক ও একজন সহকারী ছিলেন। পথে মোহনপুর রেল ক্রসিংয়ে এলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাদের দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের লিডার খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে গেছে।

রাজশাহী জিআরপি থানার ওসি গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থলে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X