উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ
আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর

সীমান্তের ওপারে গুলি, এসএসসি পরীক্ষার কেন্দ্র বাতিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে বেশিরভাগ এলাকায় গোলাগুলি কমেছে বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা। তবে থেমে থেমে এখনও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তাই সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে কাটেনি আতঙ্ক। অনেকেই আশ্রয়স্থল থেকে নিজের বাড়ি ফিরে গেছেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোও রয়েছে সতর্ক অবস্থানে।

এমন অবস্থায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র বাতিল করে অন্য জায়গায় সরানো হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এএমএম মুজিবুর রহমানও কেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জানান, উত্তর ঘুমধুমের দুটি প্রাথমিক বিদ্যালয়ে এ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। নতুন ঘোষিত পরীক্ষা কেন্দ্র দুটি হল ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এদিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে সোমবারও তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। এ অবস্থায় স্থানীয়দের মিয়ানমার সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়ে মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসন।

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্ত পরিস্থিতি ভালো না। গুলি-গোলা দুটোই ছুটে আসছে এপারে। প্রাণহানিও ঘটেছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, টেকনাফেও জেলেদের নাফ নদীতে মাছ ধরতে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আবু বক্কর নামে উখিয়া-টেকনাফ সীমান্তের এক জেলে জানায়, নদীতে মাছ ধরা তো দূরের কথা, ঘরে থাকাই দায় হয়ে যাচ্ছে। পরিবার নিয়ে ধারদেনা করে চলছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১০

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১২

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৩

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৪

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৫

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৭

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৮

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

২০
X