জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্র হত্যা, ৭ জনের যাবজ্জীবন

জেলা ও দায়রা জজ আদালত চত্বর, জামালপুর। ছবি : কালবেলা
জেলা ও দায়রা জজ আদালত চত্বর, জামালপুর। ছবি : কালবেলা

জামালপুরে কলেজছাত্র লিটন হত‌্যা মামলায় ৭ জ‌নের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিল। অপর একজন পলাতক রয়েছে।

নিহত কলেজছাত্র লিটন (২০) জামালপুর সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। সে তুলশীপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- মো. মিজান, মো. সোহেল, মো. সুমন, মো. লাভলু, মো. হেলাল, মো. মিজান ও মো. মজিবুর রহমান। এদের মধ্যে মো. মজিবর রহমান পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জানুয়ারি সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এক পতিত জমিতে লিটনকে জবাই হত‌্যা করে পুড়িয়ে ফেলা হয়। সে একটি স্থানীয় সমিতির সদস্য ছিল, সেখানে টাকা লেনদেন নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা আ. ছামাদ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

ঘটনার ৮ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মলকান্তি ভদ্র।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম কালবেলাকে জানান, রায়ে আমরা সন্তুষ্ট। বাদী ন্যায়বিচার পেয়েছেন।

মামলা রায়ে নিহতের বড় ভাই মো. জয়নাল আবেদিন বলেন, আসামিদের ফাঁসির প্রত্যাশা করেছিলেন। তবে যে রায় হয়েছে তাতে তিনি খুশি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X