লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

একটি সেতুর অভাবে ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

সেতু না থাকায় বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করে স্থানীয়রা। ছবি : কালবেলা
সেতু না থাকায় বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করে স্থানীয়রা। ছবি : কালবেলা

লালমনিরহাটে আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট গ্রামের সতী নদীর সাগরঘাট নামক সেতুটি না থাকায় ভোগান্তিতে পড়েছে ৪ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকাবাসী কিন্তু সেটিও জরাজীর্ণ। ফলে সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে সেতু নির্মাণের দাবি স্থানীয়দের।

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট গ্রামকে বিভক্ত করেছে এই সতী নদী। নদীর ওপারে চন্দনপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনাডালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাসকিয়াতুল উলুম মাদ্রাসা। শুষ্ক মৌসুমে কোনোমতে পার হতে পারলেও বর্ষায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। হাসপাতালে রোগী নিয়ে যাওয়া, জমি থেকে ধান কেটে নেওয়া এবং মাদ্রাসা, স্কুল-কলেজ যেতে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। সেতু না থাকায় ৪ কিলোমিটার ঘুরে আদিতমারী উপজেলায় যেতে হয়।

ভুক্তভোগী আবুল কাশেম জানান, জন্মের পর থেকে দেখছি এই গ্রামের মানুষের দুর্ভোগ। এ বিষয়ে বারবার মন্ত্রীর কাছে গেলেও শুধু আশ্বাস দেন। আমরা আর আশ্বাস চাই না, এবার ব্রিজ চাই।

স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম জানায়, এই আসনের জাতীয় পার্টির সাবেক এমপি মরহুম মজিবুর রহমান ব্রিজের আশ্বাস দিলে কয়েকবার মাপজোখ হলেও পরে ব্রিজ হয়নি। এরপর বর্তমান সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রথমবার নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং দ্বিতীয়বার নির্বাচনের আগে তিনি নিজে এসে বলেছিলেন সেতু এবং রাস্তার কাজ শুরু হবে। তৃতীয় ধাপে তার মেয়াদকাল শেষপর্যায়, তবু মেলেনি সেতু। তৃতীয় দফায় সরকার নির্বাচিত হওয়ার পরও সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি মিলেছে বারবার। কিন্তু আজও প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এ জন্য প্রতিশ্রুতি নয় এবার সেতু নির্মাণের দাবি আমাদের। ব্রিজটি হলে কয়েক হাজার মানুষের যাতায়াতের যেমন সুবিধা হবে তেমনি জীবনযাত্রার উন্নয়ন হবে।

এ বিষয়ে আদিতমারি উপজেলা নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, সাগরঘাট ব্রিজের মাটি পরীক্ষা করা হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X