ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নারী আসনে আ.লীগের মনোনয়ন পেলেন ভোলার বিউটি

সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থী খালেদা বাহার বিউটি। ছবি : সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের মনোনীত প্রার্থী খালেদা বাহার বিউটি। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ভোলার লালমোহনের মেয়ে খালেদা বাহার বিউটি। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আ.লীগ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত তালিকায় ভোলা থেকে খালেদা বাহার বিউটিকে মনোনীত করা হয়।

বিউটি লালমোহন উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমানের মেয়ে। মোখলেছুর রহমান তৎকালীন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। খালেদা বাহার বিউটির বিয়ে হয় নোয়াখালীতে। তার স্বামী বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বাহার উদ্দিন খেলন। বর্তমানে তিনি নোয়াখালীর সুবর্ণচর আ.লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার শ্বশুর মরহুম অ্যাডভোকেট মালেক উকিল। তিনি বাংলাদেশ আ.লীগের নেতা ও সাবেক স্পিকার ছিলেন।

এ ছাড়া খালেদা বাহার বিউটি বাংলাদেশ মহিলা আ.লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা সিটি করপোরেশন উত্তর (১৯, ২০, ২১নং ওয়ার্ড) গুলশান বনানীর সংরক্ষিত মহিলা কাউন্সিলর। এর আগে তিনি গুলশান থানা মহিলা আ.লীগের সভাপতি ছিলেন। এদিকে সংরক্ষিত নারী আসনে খালেদা বাহার বিউটি আ.লীগের মনোনয়ন পাওয়ায় লালমোহনে আ.লীগের নেতাকর্মীদের মধ্যে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

লালমোহন উপজেলা আ.লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মিজানুর রহমান কামরুল জানান, লালমোহনের আ.লীগের প্রতিষ্ঠাতা মরহুম মোখলেছুর রহমান মিয়াকে মূল্যায়ন করে দেশনেত্রী শেখ হাসিনা আমার ফুফুকে সংরক্ষিত নারী আসেন মনোনয়ন দিয়েছেন। এতে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১০

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১১

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১২

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৩

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৪

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১৫

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৬

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৮

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৯

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

২০
X