সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৫:৫১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-সাংবাদিক পরিচয়ে ডাকাতি করত তারা

প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

দীর্ঘদিন সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ও সাংবাদিক পরিচয় দিয়ে ডাকাতি এবং প্রতারণা করার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছেন পিবিআই সদস্যরা। সোমবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ পিবিআইর এসপি মো. রেজাউল করিম।

গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর বেপারীপাড়া মহল্লার আব্দুল মজিদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৯), সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহীম ওরফে মোন্নাফ (২৫), ছোনগাছা দক্ষিণের লুৎফর চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী ওরফে বাবু (৫২), দত্তবাড়ী গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে সাগর আলী শহিদুল (৪০), চিলগাছা গ্রামের মৃত নরুল ইসলামের ছেলে বাবু মিয়া (৩২) ও পশ্চিম দত্তবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জানুয়ারি গভীর রাতে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামের কৃষক আমজাদ শেখের বাড়িতে ওই ৬ জন মুখে মাফলার পেঁচিয়ে প্রবেশ করে। এদের মধ্যে একজন নিজেকে পিবিআইর এসআই পরিচয় দেয় এবং বাকিরা সদস্য পরিচয় দেয়। এ সময় কৃষককে মাদক ব্যবসায়ী উল্লেখ করে ভয় দেখিয়ে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর গত ১৫ জানুয়ারি সকালে ওই প্রতারকচক্র একইভাবে কৃষক আমজাদের বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে তারা নিজেদের পিবিআই সদস্য পরিচয় দেয় এবং খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখায়। এরপর ঘরে ঢুকে স্টিলের বাক্সের তালা ভেঙে বাক্সে থাকা নগদ ১১ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় তারা পুলিশের মনোগ্রামযুক্ত একটি কাগজে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলে যায়। এ ঘটনায় আমজাদ শেখ সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

এতে গত ৫ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করে। তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে আসামিরা এসব ঘটনার কথা স্বীকার করে জানায়, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন সময় তারা পুলিশ, পিবিআই পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন লোককে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি, ছিনতাই করে টাকা আদায় করত। তারা এর আগে পিবিআই পুলিশ ও সাংবাদিক পরিচয়ে সদর উপজেলার বালিঘুরি গ্রামের আনন্দ চিলগাছা গ্রামের ফরিদের বাড়িতেও ডাকাতি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে স্বীকার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X