বগুড়া ব্যুরো ও ধুনট প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

চুরির আড়াই মাস পর নবজাতক ফিরল মায়ের কোলে

উদ্ধারের পরপরই নবজাতককে মায়ের কোলে তুলে দেয় পুলিশ। ছবি : কালবেলা
উদ্ধারের পরপরই নবজাতককে মায়ের কোলে তুলে দেয় পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় ক্লিনিক থেকে চুরি হয়ে যাওয়ার প্রায় আড়াই মাস পর সেই নবজাতককে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিভাগ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই নবজাতককে মায়ের কোলে তুলে দেয় পুলিশ। তবে ক্লিনিক থেকে নবজাতককে চুরি করে বিক্রয়ের অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বেলকুচি গ্রামের আয়শা আকতার আশার এক বছর আগে সোহেল রানার সঙ্গে বিয়ে হয়। সোহেল জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় অন্তঃসত্ত্বা আয়শা বেলকুচি গ্রামে নানি আছিয়া খাতুনের বাড়িতে থাকতেন। এই অবস্থায় ২০২৩ সালের ২৮ নভেম্বর বেলকুচি গ্রামের রমজান আলীর ছেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন ও তার লোকজন আশাকে তার নানির বাড়ি থেকে নিয়ে যায়। তারা আশাকে শেরপুর শহরের একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে আশা সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মের পর আশা অচেতন থাকা অবস্থায় রফিকুল নবজাতককে চুরি করে এক দম্পতির কাছে বিক্রি করে দেয়।

এ ঘটনায় আশা বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি রফিকুল ইসলাম শাহীনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন। মামলার পর নবজাতককে উদ্ধারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে পুলিশ। অবশেষে নবজাতককে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে আয়শা বলেন, আমার বুকের ধন আমি ফিরে পেয়েছি। আমি খুবই খুশি। যারা আমার ছেলেকে চুরি করেছিল, আমি তাদের বিচার চাই।

ধুনট থানার ওসি সৈকত হাসান বলেন, তদন্তের স্বার্থে নবজাতককে উদ্ধারের কৌশল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১১

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১২

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

১৩

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১৪

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১৫

মাহফুজ আলমের অলটারনেটিভসে যুক্ত হলেন ৬২ সদস্য

১৬

বাড়িতে পানি ঢুকলে সবার আগে যে ৭টি কাজ করবেন

১৭

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি পুনর্বিবেচনার আহ্বান হামিমের

১৮

এক প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেল ৪০ জন

১৯

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

২০
X