বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো ও গাবতলী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিরল প্রজাতির তক্ষকসহ আটক ১

অভিযানে একটি কাঠের তৈরি খাঁচার মধ্যে রাখা তক্ষকটি জব্দ এবং লেবু মিয়াকে আটক করা হয়। ছবি : কালবেলা
অভিযানে একটি কাঠের তৈরি খাঁচার মধ্যে রাখা তক্ষকটি জব্দ এবং লেবু মিয়াকে আটক করা হয়। ছবি : কালবেলা

বগুড়ার গাবতলীতে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তক্ষক পাচারের উদ্দেশ্যে বাড়িতে রাখার অভিযোগে লেবু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তার হেফাজতে থাকা একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক লেবু মিয়া গাবতলী উপজেলা সদরের পূর্বপাড়ার বাসিন্দা।

গাবতলী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পুলিশ জানতে পারে পাচারের উদ্দেশ্যে লেবু মিয়া তার বাড়িতে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তক্ষক রেখেছে। এই সংবাদ পেয়ে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।

এ সময় একটি কাঠের তৈরি খাঁচার মধ্যে রাখা তক্ষকটি জব্দ এবং লেবু মিয়াকে আটক করা হয়। পরে বন বিভাগের কর্মকর্তাদের জানানো হলে তারা থানায় গিয়ে উদ্ধার করা প্রাণীটি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী তক্ষক বলে নিশ্চিত করেন।

এ ঘটনায় আটক লেবু মিয়ার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে আদালতের অনুমতি নিয়ে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X